
কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) ইডেন গার্ডেন্সে আয়োজিত প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফির চতুর্থ খেলায় দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার বাংলার সংগ্রহ - ১৮৬ রান (৫৪.৪ ওভারে)। যদিও মধ্যাহ্ন ভোজনের সময় বাংলা দলের স্কোর ছিল - ৮/১৭৪ রান (৫২ ওভারে)। ৯৯ রানে এগিয়ে ছিল বাংলা। এই প্রসঙ্গে উল্লেখ্য, গতকালের স্কোর - ৪ উইকেটে ৭৬ রান হাতে নিয়ে মাঠে নামে বাংলা দল। এদিন - ১১০ রান যোগ করলেও ছয় উইকেট হারিয়ে যায়। অনেক আগেই এই খেলা শেষের ইঙ্গিত মিলছে। অধিনায়ক পৃথ্বী শাহ বাংলা দলকে ব্যাটে-বলে সবরকম ভাবেই বাঁধতে চেষ্টা করে ও সফল হয়েছে। মজার বিষয় হল - প্রথম ও দ্বিতীয় ইনিংসে একটানা দুই দফায় বাংলা দল মহারাষ্ট্রের কাছে পিছিয়েই থাকে। দলগত স্কোর - ২১৮ রান (৮২.৫ ওভারে)। যদিও এই পর্বের খেলায় প্রথম ইনিংসে বাংলা দলের সংগ্রহ - ১৪৩ রান। ঘরের মাঠেই নাকাল হল বিপক্ষ শিবিরের কাছেই। প্রসঙ্গতঃ রঞ্জি ট্রফিতে বাংলা দল একটানা তিন খেলাতে জিতে - ১৮ পয়েন্ট ঝুলিতেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত