ধনতেরাসের শুভেচ্ছা উপরাষ্ট্রপতি ও লোকসভার অধ্যক্ষ-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এক্স-এ লিখেছেন, আপনাদের সকলকে ধনতেরাসের আন্তরিক শুভ
ধনতেরাসের শুভেচ্ছা


নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়েছেন।

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এক্স-এ লিখেছেন, আপনাদের সকলকে ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা। ভগবান ধন্বন্তরির কৃপায় সকলের জীবনে সুখ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং আনন্দ বজায় থাকুক। আপনাদের সকলের মঙ্গলময় ভবিষ্যতের কামনা করি।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ভগবান ধন্বন্তরির কৃপায় সবাই যেন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। তিনি বলেন, আসুন, এই ধনতেরাসে পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং যৌথ উন্নতিকে আমাদের জীবনের অংশ করে তোলার সংকল্প নিই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ভগবান ধন্বন্তরি যেন সকলকে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য প্রদান করেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা বলেছেন যে, ভগবান ধন্বন্তরি ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যে আপনাদের সকলের জীবনে যেন সর্বদা সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি থাকে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে, ভগবান ধন্বন্তরি আপনাকে স্বাস্থ্য-ধন প্রদান করুন এবং মাতা লক্ষ্মী আপনার ঘর-আঙিনাকে সুখ, সমৃদ্ধি, ধন-ধান্য ও বৈভবে ভরিয়ে দিন, সমস্ত মনোবাসনা পূর্ণ হোক—এটাই প্রার্থনা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande