বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্যর জেরে কেরলম কংগ্রেসকে সুপ্রিম কোর্টের নোটিশ
নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি. স. ): বিচার বিভাগের স্বাধীনতা কোনও ''রাজনৈতিক সুবিধাজনক বিষয়'' নয়৷ এই বিতর্কিত মন্তব্যর জেরে শুক্রবার কেরলম প্রদেশ কংগ্রেস কমিটির পদাধিকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচা
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্যর জেরে কেরলম কংগ্রেসকে সুপ্রিম কোর্টের নোটিশ


নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি. স. ): বিচার বিভাগের স্বাধীনতা কোনও 'রাজনৈতিক সুবিধাজনক বিষয়' নয়৷ এই বিতর্কিত মন্তব্যর জেরে শুক্রবার কেরলম প্রদেশ কংগ্রেস কমিটির পদাধিকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, সংবিধানই সর্বোচ্চ ৷ কোনও ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনই সংবিধানের ঊর্ধ্বে নয়। বেঞ্চ বলেছে, রায়ের সমালোচনা যে কেউ করতেই পারেন। কিন্তু মত প্রকাশের স্বাধীনতাকে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার বা ভয় দেখানোর ঢাল হিসেবে ব্যবহার করা যায় না। কোনও ব্যক্তি যতই উচ্চপদে আসীন হোন না কেন, আদালতের কর্তৃত্ব ক্ষুণ্ণ করার যে কোনও প্রচেষ্টাকে কঠোর হাতে দমন করতে হবে।

আদালত আরও বলেছে, আদালতের কর্তৃত্বের জন্য কোনও রাজনৈতিক অনুমোদনের প্রয়োজন নেই ৷ এটি আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত। যেখানে বিচার ব্যবস্থা কার্যকর রয়েছে, সেখানে আইন তার নিজস্ব গতিতেই চলবে। আদালত জোর দিয়ে বলেছে, বিচার বিভাগের স্বাধীনতা কোনও রাজনৈতিক সুবিধাজনক বিষয় নয়। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই ঘটনায় ফৌজদারি নাকি দেওয়ানি আদালত অবমাননা প্রযোজ্য, তা খতিয়ে দেখার জন্য একজন প্রবীণ আইনজীবীকে 'অ্যামিকাস কিউরি' হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির সহায়তাও চাওয়া হয়েছে।

গত ১২ অক্টোবর কংগ্রেসের কেরলম ইউনিটের অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেল থেকে প্রধান বিচারপতির বিরুদ্ধে একটি পোস্ট করা হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande