দীপাবলি উপলক্ষে ৯ নভেম্বর ছুটি ঘোষণা ডিমা হাসাও স্বশাসিত পরিষদের
পরিষদের অধীন সমস্ত সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালত বন্ধ থাকবে
দীপাবলি উপলক্ষে ৯ নভেম্বর ছুটি ঘোষণা ডিমা হাসাও স্বশাসিত পরিষদের


হাফলং (অসম), ৬ নভেম্বর (হি স): দীপাবলি উৎসব উপলক্ষে আগামী ৯ নভেম্বর সোমবার স্থানীয় ছুটি ঘোষণা করল ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদ। শুক্রবার পরিষদের সাধারণ প্রশাসন বিভাগের পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা জানানো হয়েছে।

পরিষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর দীপাবলি উপলক্ষে ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের সমস্ত দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত এবং পরিষদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন অন্যান্য সরকারি কার্যালয় বন্ধ থাকবে।

৬ নভেম্বর, ২০২৬ তারিখে হাফলং থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিষদের ভারপ্রাপ্ত প্রধান সচিব। দীপাবলি উৎসব উপলক্ষে এই ছুটি ঘোষণার ফলে পরিষদের অধীন বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী এবং পড়ুয়ারা উৎসব উদ্যাপনের সুযোগ পাবেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande