কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা
কলকাতা, ৬ নভেম্বর (হি. স. ): কালীপুজোয় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে চলবে বাড়তি মেট্রো। সকাল ৯টার আগে থেকেই শুরু হবে পরিষেবা। রাতেও পাওয়া যাবে বাড়তি মেট্রো। ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে।
কলকাতা মেট্রো


কলকাতা, ৬ নভেম্বর (হি. স. ): কালীপুজোয় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে চলবে বাড়তি মেট্রো। সকাল ৯টার আগে থেকেই শুরু হবে পরিষেবা। রাতেও পাওয়া যাবে বাড়তি মেট্রো।

ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে।

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, প্রথম মেট্রো: সকাল ৭টা ৫৪ মিনিট (সকাল ৯টার পরিবর্তে)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে), শেষ মেট্রো: রাত ১১টা (রাত ১০টা ১৫ মিনিটের পরিবর্তে)

মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর

প্রথম মেট্রো: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, প্রথম মেট্রো: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)। শেষ মেট্রো: রাত ১০টা ৪০ মিনিট (রাত ১০.৩ মিনিটের পরিবর্তে)

দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার

শেষ মেট্রো: রাত ১১টা (রাত ১০টা ১৮ মিনিটের পরিবর্তে)।

গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) ১১১টির পরিবর্তে ১২৩টি মেট্রো চলবে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ

প্রথম মেট্রো: সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)

শেষ মেট্রো: রাত ১১টা (রাত সাড়ে ১০টার পরিবর্তে)

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান

প্রথম মেট্রো: সকাল ৮টা ২ মিনিট (সকাল ৯টা ২ মিনিটের পরিবর্তে)

শেষ মেট্রো: রাত ১১টা (রাত সাড়ে ১০টার পরিবর্তে)।

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) রুটে ৭৮টি মেট্রো চলবে। সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর

প্রথম মেট্রো: সকাল ৯টা ১৮ মিনিট

শেষ মেট্রো: রাত ৯টা

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া

প্রথম মেট্রো: সকাল ৯টা ৪০ মিনিট

শেষ মেট্রো: রাত ৯টা ২০ মিনিট।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande