মহম্মদ শামি'র জন্য সিএবি'র পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.) : ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি প্রথম শ্রেণির টেস্ট ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। তাঁর এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরই বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর পক্ষ
সিএবি'র পক্ষে মহম্মদ শামিকে শুভেচ্ছা ও অভিনন্দন


কলকাতা, ৭ নভেম্বর (হি.স.) : ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি প্রথম শ্রেণির টেস্ট ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। তাঁর এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরই বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার সিএবি'র পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে তাঁর অসামান্য অবদান, আপসহীন লড়াকু মানসিকতা এবং দুরন্ত বোলিং দক্ষতা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়েই থাকবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর বর্ণময় কেরিয়ার ভারতীয় ক্রিকেটের টেস্ট ইতিহাসের পাতায় এক অত্যন্ত উজ্জ্বল ও অনন্য অধ্যায় হয়ে থাকবে। সেইসঙ্গে সিএবি’র পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে জানানো হয়েছে যে, ক্রিকেট জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তাঁর প্রতি রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামী দিনে তাঁর এই নতুন পথচলা আরও সাফল্যমণ্ডিত ও আনন্দময় হয়ে উঠুক।

উল্লেখ্য, এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের টেস্ট কেরিয়ার অবসরের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন শামি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande