হাফলঙে চলন্ত বোলেরো গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
হাফলং (অসম), ৯ নভেম্বর (হি স): হাফলং শহরের সিনড গ্যালারির কাছে চলন্ত অবস্থায় একটি বোলেরো গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ায়। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িটিকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের জেরে গাড
Bolero 2


Bolero


হাফলং (অসম), ৯ নভেম্বর (হি স): হাফলং শহরের সিনড গ্যালারির কাছে চলন্ত অবস্থায় একটি বোলেরো গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ায়। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িটিকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের জেরে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয় নি।

জানা গিয়েছে, বোলেরো গাড়িটির মালিক হাফলং মলহয় গ্রামের বাসিন্দা সাপা ডারকন। চার-পাঁচ দিন আগে গাড়িটি মেরামতির জন্য হাফলং সরকারি বাগান এলাকার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সোমবারই গাড়িটি মালিকের হাতে তুলে দেওয়ার কথা ছিল। সেই মতো মেরামতির কাজ শেষ করে রাস্তায় পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছিল গাড়িটি। আর সেই ট্রায়াল দেওয়ার সময়ই সিনড গ্যালারির কাছে আচমকা আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, প্রথমে গাড়ির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কিছুক্ষণের মধ্যেই বোলেরোটি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গাড়িটিকে রক্ষা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

মেরামতির পর পরীক্ষামূলক ভাবে চালানোর সময়ই এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে গাড়ির মেরামতির কাজ এবং যান্ত্রিক ত্রুটি নিয়ে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande