ছটপুজো উপলক্ষে গোড্ডা-সুলতানগঞ্জের মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
কলকাতা, ৯ নভেম্বর ( হি. স.) : ছটপুজোর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই গোড্ডা ও সুলতানগঞ্জের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী বৃহস্পতিবার ১২ ও শুক্রবার ১৩ নভেম্বর দুদিন এই বিশেষ ট্রেন চলবে।০৩৪৫৬ গোড্ডা-সুলতানগঞ্জ
ছটপুজো উপলক্ষে গোড্ডা-সুলতানগঞ্জের মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল


কলকাতা, ৯ নভেম্বর ( হি. স.) : ছটপুজোর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই গোড্ডা ও সুলতানগঞ্জের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী বৃহস্পতিবার ১২ ও শুক্রবার ১৩ নভেম্বর দুদিন এই বিশেষ ট্রেন চলবে।০৩৪৫৬ গোড্ডা-সুলতানগঞ্জ স্পেশাল ট্রেনটি গোড্ডা থেকেই সকাল ৫টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে সুলতানগঞ্জ পৌঁছবে। অন্যদিকে, ০৩৪৫৫ সুলতানগঞ্জ-গোড্ডা স্পেশাল ট্রেনটি সুলতানগঞ্জ থেকে দুপুর ১টায় ছেড়ে বিকেল ৫টা ৫০ মিনিটে গোড্ডা পৌঁছবে।

দু’দিকের যাত্রাপথেই গোড্ডা থেকেই সুলতানগঞ্জের মধ্যে সমস্ত স্টেশনে ট্রেন দু’টি থামবে। ছটপুজোর মরসুমে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই রেলের তরফেও এমনতর ওই উদ্যোগ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande