
কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন, সেই কারণে ঘোজাডাঙা বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। বুধবার ওই অঞ্চলে শুনশান রাস্তা, পার্কিংয়ে অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা যথেষ্ট কম। সবকিছু ঠিক থাকলে শনিবার থেকে শুরু হবে আমদানি রফতানি৷
এশিয়া মহাদেশে অন্যতম বৃহৎ স্থলবন্দর ঘোজাডাঙা বন্দর দিয়ে প্রতিদিন প্রচুর পণ্য আমদানি রফতানি হয়। কিন্তু বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি সে দেশে জাতীয় নির্বাচন। আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ বুধবার থেকে। দূরদূরান্ত থেকে যে সব গাড়ি এসেছে বা যারা আসবে তাঁরা এই ক’দিন পার্কিংয়ে থেকে যাবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কোনও পচনশীল জিনিস এই ক’দিন আসবে না বন্দরে। কারণ, আগে থেকেই তাঁদের বারণ করা আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত