সিএবির প্রতিষ্ঠা দিবস ও ফ্র্যাঙ্ক ওরেল দিবস পালন, ইডেনে রক্তদান শিবিরের আয়োজন
কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) ৯৮তম প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি মঙ্গলবার ইডেন গার্ডেন্সে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো ‘৪৬তম ফ্র্যাঙ্ক ওরেল দিবস’। এই উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচিতে অংশ নিতে ইডেন গার্
ইডেন গার্ডেন্সে রক্তদানে উৎসাহ দিতে সৌরভ


কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) ৯৮তম প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি মঙ্গলবার ইডেন গার্ডেন্সে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো ‘৪৬তম ফ্র্যাঙ্ক ওরেল দিবস’। এই উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচিতে অংশ নিতে ইডেন গার্ডেন্সে ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়ানুরাগী মানুষ।

​সিএবির বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়া, বর্তমান অনারারি সেক্রেটারি বাবলু কোলে, ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্যার ফ্র্যাঙ্ক ওরেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা রক্তদাতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের উৎসাহিত করতে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন।

​মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মোট ৪৭৩ জন রক্তদান করেছেন। এর পাশাপাশি বিভিন্ন জেলাতেও এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। উত্তর দিনাজপুর ডিএসএ, বীরভূম ডিএসএ, রামপুরহাট এসডিএসএ, নদীয়া ডিএসএ, উত্তর ২৪ পরগনা ডিএসএ, হুগলি ডিএসএ, শিলিগুড়ি এমকেপি, হাওড়া এবং মেদিনীপুর ডিএসএ মিলিয়ে মোট ৩৪৪ জন রক্তদান করেছেন। সব মিলিয়ে এদিনের বিশেষ কর্মসূচিতে মোট ৮১৭ জন ক্রীড়াপ্রেমী মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande