(আপডেট) উঠলো শেয়ার বাজার, ডলারের সাপেক্ষে বাড়লো টাকার দর
মুম্বই, ৩ ফেব্রুয়ারি (হি.স.): ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির খবর প্রাণ ফেরাল শেয়ার বাজারে। রবিবার বাজেটের দিন ধাক্কা খাওয়ার পরে সোমবার কিছুটা উঠেছিল শেয়ার সূচক। মঙ্গলবার এক লাফে সেনসেক্স বাড়ল আরও ২০৭২.৬৭ পয়েন্ট। দিনের শেষে থামল ৮৩.৭৩৯.১৩ অঙ্কে। নিফ
শেয়ার বাজার


মুম্বই, ৩ ফেব্রুয়ারি (হি.স.): ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির খবর প্রাণ ফেরাল শেয়ার বাজারে। রবিবার বাজেটের দিন ধাক্কা খাওয়ার পরে সোমবার কিছুটা উঠেছিল শেয়ার সূচক। মঙ্গলবার এক লাফে সেনসেক্স বাড়ল আরও ২০৭২.৬৭ পয়েন্ট। দিনের শেষে থামল ৮৩.৭৩৯.১৩ অঙ্কে। নিফটি ৬৩৯.১৫ পয়েন্ট উঠে হল ২৫,৭২৭.৫৫। এই চুক্তি সফলভাবে কার্যকর হলে রফতানিতে গতি আসবে এবং শুল্ক ঘিরে অনিশ্চয়তা দূর হবে বলে মনে করছেন লগ্নিকারীরা। যে কারণে এ দিন শেয়ার কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁরা।

এর হাত ধরে মঙ্গলবার ডলারের সাপেক্ষে অনেকটাই বেড়েছে টাকার দরও। প্রতি ডলার ১২২ পয়সা কমে দাঁড়িয়েছে ৯০.২৭ টাকায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande