
কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি. স. ) : মাতৃভাষাকে আঁকড়ে পায়ের নিচে মাটি খোঁজার চেষ্টা করছে বহু সমস্যায় দীর্ণ বাংলাদেশ। এর জন্য পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হবে বলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অনেকে মনে করছেন।
বুধবার বাংলাদেশের কলকাতার উপদূতাবাস এক্স হ্যান্ডেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি পোস্ট দিয়েছে। তাতে বলা হয়েছে, প্রতি বছর ফেব্রুয়ারিতে, বাংলাদেশ বাংলা ভাষার শহিদদের স্মরণ করে এবং বিশ্বজুড়ে অসংখ্য ‘ভাষা-রক্ষক’-এর প্রতি গভীর শ্রদ্ধা জানায়। তাতে ভারতের সব ভাষার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২০০০ সালে বাংলাদেশের ভাষা আন্দোলন একটি সমসাময়িক বৈশ্বিক তাৎপর্য লাভ করে, যখন রাষ্ট্রসংঘের অঙ্গ সংগঠন ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।' প্রতি বছরই দিনটি পালিত হয় কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে। তবে, এত আগে থেকে দিবসটি স্মরণ করা হয় না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত