টানা ছ’বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত
কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ছোটদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত প্রায় অপ্রতিরোধ্য। টানা ছ’বার ছোটদের বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত। এক অসাধারণ নজির। এমন নজির আর কোনও দলের নেই। বুধবার সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারালেন আয়ুষ মাত্রে
বিশ্বকাপের ফাইনালে ভারত


কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.):

ছোটদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত প্রায় অপ্রতিরোধ্য।

টানা ছ’বার ছোটদের বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত। এক অসাধারণ নজির। এমন নজির আর কোনও দলের নেই। বুধবার সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারালেন আয়ুষ মাত্রেরা। হারারের ২২ গজে প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ৪ উইকেটে ৩১০ রান করে । জবাবে ৪১.১ ওভারে ৩ উইকেটে ৩১১ রান ভারতের। ১১৫ রানের ইনিংস খেলে ভারতের জয়কে সহজ করে দিয়েছেন অ্যারন জর্জ। রেকর্ড রান তাড়া করে ৫৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল হৃষিকেশ কানিতকারের দল। আগামী শুক্রবার ফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের সঙ্গে। যারা মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande