ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণ; মৃত কমপক্ষে ৩১, আহত ১৬০
ইসলামাবাদ, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার নমাজ চলাকালীন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ। একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে ইতিমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ১৬০ পার করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাব
ইসলামাবাদের মসজিদে বিস্ফোরণ; মৃত কমপক্ষে ৩১, আহত ১৬০


ইসলামাবাদ, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শুক্রবার নমাজ চলাকালীন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ। একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে ইতিমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ১৬০ পার করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবাড়ায় বিস্ফোরণে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ। এদিন দুপুরে শিয়া উপাসনালয়ের প্রধান ফটকে এক আত্মঘাতী জঙ্গি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। নিরাপত্তারক্ষীরা আগেই হামলাকারীকে আটকাতে সক্ষম হওয়ায় মূল উপাসনাকক্ষে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো যায়। তবুও বিস্ফোরণের তীব্রতায় ফটক ধ্বংস হয় এবং আশপাশের একাধিক ভবনের জানলার কাচ ভেঙে পড়ে। ঘটনার পরে গোটা ইসলামাবাদে জরুরি অবস্থা জারি করা হয়। আহতদের পিআইএমএস ও পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande