
নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং পঞ্জাবের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন–সহ অন্যান্য বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীরা একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন সময়ে পৃথক রাজ্যের সাংসদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ