২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য বিসিসিআই থেকে টিম ইন্ডিয়া পাবে ১৩১ কোটি টাকা
মুম্বই, ১০ মার্চ (হি.স.): ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই ) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল এবং সহায়ক কর্মীদের জন্য ১৩১ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘোষণা করেছেন।

দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেকে ৬ কোটি টাকা পাবে, বাকি ৪১ কোটি টাকা কোচিং স্টাফ এবং অন্যান্য সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

২০২৪ সালে ভারতের জয়লাভের পর, বিসিসিআই ১২৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল, যার মধ্যে প্রতিটি খেলোয়াড় ৫ কোটি টাকা করে পেয়েছে। বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস বলেছেন,আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় সমগ্র জাতির জন্য এক বিরাট গর্বের মুহূর্ত। শিরোপা রক্ষা করা এবং ঘরের মাটিতে এই কৃতিত্ব অর্জন করা এটিকে আরও বিশেষ করে তোলে।

সেই সঙ্গে তিনি বলেছেন, সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের নির্দেশনায় দলটি পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছে। এই অসাধারণ সাফল্যের জন্য আমি দলের প্রতিটি সদস্য, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানাই।

বিসিসিআই সাইকিয়া বলেছেন,এই জয়ের মাধ্যমে, ভারত তিনবার আইসি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট জয়ী প্রথম দল হয়ে, এবং ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে কার্যকরী দলগুলির মধ্যে তাদের স্থান আরও সুদৃঢ় করে।”

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

 rajesh pande