গরমের দাপট শুরু, রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের পূর্বাভাস
নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): শীত যেতে না যেতেই গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। রাজস্থান ও গুজরাট-সহ দেশের একাধিক রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাসে জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন বিদর্ভ, পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র,
গরমের দাপট শুরু, রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের পূর্বাভাস


নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): শীত যেতে না যেতেই গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। রাজস্থান ও গুজরাট-সহ দেশের একাধিক রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাসে জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন বিদর্ভ, পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তর গুজরাট অঞ্চল এবং মারাঠওয়াড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আইএমডি এও জানিয়েছে, আগামী দু'দিন কোঙ্কন ও গুজরাটের উপকূলীয় অঞ্চলে গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই বছর দিল্লি-এনসিআর-এও তীব্র দাবদাহের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে তাপমাত্রা। এর অর্থ হল এই গ্রীষ্মে আগের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। তবে মার্চ মাসে আবার বৃষ্টিপাত হতে পারে। ১৮ মার্চ থেকে দিল্লি-এনসিআর-এর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে। ১৮ মার্চ থেকে একটানা বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande