চ্যাম্পিয়ন্স লিগ: প্রথম লেগে লিভারপুলকে হারাল গালাতাসারাই
লন্ডন, ১১ মার্চ (হি.স.): চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ভালো শুরু করেও হারতে হল লিভারপুলকে গালাতাসারাইয়ের কাছে। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে ১–০ গোলে হেরেছে আর্নে স্লটের দল। একমাত্র গোলটি করেন মারিও লেমিনা। ম্যাচের সপ্
চ্যাম্পিয়ন্স লিগ:  প্রথম লেগে লিভারপুলকে হারাল গালাতাসারাই


লন্ডন, ১১ মার্চ (হি.স.): চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ভালো শুরু করেও হারতে হল লিভারপুলকে গালাতাসারাইয়ের কাছে। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে ১–০ গোলে হেরেছে আর্নে স্লটের দল।

একমাত্র গোলটি করেন মারিও লেমিনা। ম্যাচের সপ্তম মিনিটে কর্নার থেকে ভিক্টর ওসিমেনের কাছ থেকে বল পেয়ে দারুণ হেডে গোলটি করেন তিনি।

ম্যাচে বল দখলে রেখে লিভারপুল ১৫টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে। কিন্তু গালাতাসারাইয়ের গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় ইংলিশ চ্যাম্পিয়নদের চেষ্টা।

আগামী সপ্তাহের বুধবার (১৮ মার্চ) অ্যানফিল্ডে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে লিভারপুল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande