তিন দিনের সফরে নিজ সংসদীয় এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোপাল, ১৪ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার থেকে তাঁর সংসদীয় এলাকা মধ্যপ্রদেশের গুনা জেলায় তিন দিনের সফরে। এই সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচি ও জনসংযোগমূলক অনুষ্ঠানে অংশ নেবেন
তিন দিনের সফরে নিজ সংসদীয় এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া


ভোপাল, ১৪ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার থেকে তাঁর সংসদীয় এলাকা মধ্যপ্রদেশের গুনা জেলায় তিন দিনের সফরে। এই সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচি ও জনসংযোগমূলক অনুষ্ঠানে অংশ নেবেন। জেলা প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুনার বজরঙ্গগড়ের ডায়েট ভবনে আয়োজিত জনসংযোগ ও জনসমস্যা নিরসন শিবিরে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর দুপুরে গুনার জলসা গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করবেন।

পরে বিকেলে কোন্টার এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পরিদর্শন করবেন এবং শ্যামপুর-কোন্টারে ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল আরি ও উমরি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ‘সমৃদ্ধ গ্রাম’ প্রকল্পের সূচনা করবেন এবং আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই অনুষ্ঠানে বামহোরি বিধানসভা এলাকার জন্য এমপি গ্রামীণ সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে নির্মিত ১০টি সড়কের উদ্বোধনও করবেন তিনি। সন্ধ্যায় গুনা কালেক্টরেটে ‘দিশা’ কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন সিন্ধিয়া এবং বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেও বক্তব্য রাখবেন।

১৫ মার্চ সকালে মায়ানায় পঞ্চায়েত বিভাগের জেলা প্রশিক্ষণ কেন্দ্র ও সিভিল হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। পরে মায়ানার উচ্চমাধ্যমিক স্কুলে আয়োজিত জনসমস্যা নিরসন শিবিরে অংশ নেবেন। এরপর দুপুরে অশোকনগর জেলার চান্দেরির উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যায় গুনা জেলা হাসপাতালে নবনির্মিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করবেন। পাশাপাশি গুনা রেলস্টেশন এবং সকতপুরে অমৃত প্রকল্পের আওতায় নির্মিত স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টও পরিদর্শন ও উদ্বোধন করবেন। সফরের শেষ দিন ১৬ মার্চ সিন্ধিয়া ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এফডিডিআই) পরিদর্শন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে দুপুরে শিবপুরি জেলার উদ্দেশ্যে রওনা দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande