জাতীয় সড়কে সাইকেলে লরির ধাক্কা; মৃত্যু এক মহিলার, আহত আরও এক
পূর্ব মেদিনীপুর, ১৫ মার্চ (হি.স.): রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ১১৬বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন আরও এক জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এক ব্যক্তির সঙ্গে সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময়ে একটি লরি
দুর্ঘটনা


পূর্ব মেদিনীপুর, ১৫ মার্চ (হি.স.): রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ১১৬বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন আরও এক জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এক ব্যক্তির সঙ্গে সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময়ে একটি লরি পিছন থেকে ধাক্কা মারে সাইকেলটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিলেন তিনি গুরুতর আহত হন| তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়| সেখানেই তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande