৭০ ইউরো থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট, ঘোষণা উয়েফার
তুরিন, ১৭ মার্চ (হি.স.): বুদাপেস্টে অনুষ্ঠিতব্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের মূল্য ৭০ ইউরো থেকে শুরু হবে বলে জানিয়েছে উয়েফা। সাধারণ দর্শকদের জন্য টিকিট লটারির মাধ্যমে বরাদ্দ করা হবে। আগামী ৩০ মে পুস্কাস অ্যারেনায় ফাইনাল ম্যাচ অনুষ্
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিটের দাম ৭০ ইউরো থেকে শুরু, উয়েফা ঘোষনা দিয়েছে


তুরিন, ১৭ মার্চ (হি.স.): বুদাপেস্টে অনুষ্ঠিতব্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের মূল্য ৭০ ইউরো থেকে শুরু হবে বলে জানিয়েছে উয়েফা। সাধারণ দর্শকদের জন্য টিকিট লটারির মাধ্যমে বরাদ্দ করা হবে।

আগামী ৩০ মে পুস্কাস অ্যারেনায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উয়েফা জানিয়েছে, টিকিটের জন্য আবেদন তাদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে নেওয়া হচ্ছে, যার শেষ তারিখ ১৯ মার্চ।

এছাড়াও, ২৩ মে উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহিলা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের দাম শুরু ২০ ইউরো থেকে। একইসঙ্গে ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

ইউরোপা লিগ ফাইনাল ২০ মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে, যেখানে টিকিটের দাম ৪০ ইউরো থেকে শুরু। অন্যদিকে, ২৭ মে লিপজিগে ইউরোপা কনফারেন্স লিগ ফাইনালের টিকিটের মূল্য শুরু ২৫ ইউরো থেকে।

উয়েফা জানিয়েছে, চারটি ফাইনালের অধিকাংশ টিকিট অংশগ্রহণকারী দলের সমর্থক ও সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ থাকবে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্ষেত্রে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৪০ শতাংশেরও বেশি টিকিট নিম্নমূল্যের বিভাগে সংরক্ষিত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande