
শ্রীনগর, ১৭ মার্চ (হি.স.): মঙ্গলেও মেঘলা আকাশ জম্মু ও কাশ্মীরে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত মেঘাচ্ছন্ন থাকবে। এরপর ২৪-২৫ মার্চ আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে কৃষকদের বুধবার পর্যন্ত কৃষিকাজ বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত জম্মু ও কাশ্মীরে আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে। এর আগে সোমবারই কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টি হয়েছিল। এর ফলে পারদ কিছুটা নেমেছে শ্রীনগর-সহ একাধিক জেলায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ