দিল্লির পালামে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রাণ হারালেন ৬ জন
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির পালামে। বুধবার দিল্লির পালাম এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জ
দিল্লির পালামে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রাণ হারালেন ৬ জন


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির পালামে। বুধবার দিল্লির পালাম এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। তবে, ৬ জনকে প্রাণে বাঁচানো যায়নি।

পুলিশ ও দমকল জানিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ খবর পাওয়া যায় দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই একে একে পৌঁছে যায় দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেসরকারি মতে, মৃতের সংখ্যা ৭। মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande