(আপডেট) দিল্লির পালামে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রাণ হারালেন ৭ জন
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির পালামে। বুধবার দিল্লির পালাম এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৭ জনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জ
দিল্লির পালামে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রাণ হারালেন ৬ জন


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির পালামে। বুধবার দিল্লির পালাম এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৭ জনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। তবে, ৭ জনকে প্রাণে বাঁচানো যায়নি।

পুলিশ ও দমকল জানিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ খবর পাওয়া যায় দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই একে একে পৌঁছে যায় দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে।

বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রীরাম চকের ২ নম্বর গলিতে একটি বহুতলে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় একের পর এক দমকলের ইঞ্জিন। তবে সকাল ১১টা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন দ্রুত ছড়াতে থাকে গোটা ভবনে। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকল জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার কারণ খতিয়ে দেখা সম্ভব হবে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande