
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির পালামে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইন্দোরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনাতেও প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি উভয় ঘটনায় নিহতদের প্রত্যেক নিকটাত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে এককালীন অনুদান ঘোষণা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ