সরকে চুনারিয়া গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): সরকে চুনারিয়া গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার লোকসভায় বলিউড ছবির ''সরকে চুনারিয়া'' গানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): সরকে চুনারিয়া গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার লোকসভায় বলিউড ছবির 'সরকে চুনারিয়া' গানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেন, গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাকস্বাধীনতার অধীনে যুক্তিসঙ্গত বিধিনিষেধ মেনেই আমাদের চলতে হবে। বাকস্বাধীনতা নিরঙ্কুশ হতে পারে না, এটি সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে থাকতে হবে। লোকসভায় সপা সাংসদ আনন্দ ভাদৌরিয়া বলিউড ছবির 'সরকে চুনারিয়া' গানটি নিয়ে প্রশ্ন তোলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande