মঙ্গলবার রাতে কংগ্রেসকে বিদায়, আজ বুধে বিজেপিতে যোগদান অসমের সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের
নয়াদিল্লি, ১৮ মাৰ্চ (হি.স.) : অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং নগাঁওয়ের (অসম) কংগ্রেসি সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ। গতকাল মঙ্গলবার রাতে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন প্ৰদ্যুৎ। এর একদিন পর, আজ ব
গলায় উত্তরীয় নিয়ে বিজেপি-টুপি পরছেন সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ


নয়াদিল্লি, ১৮ মাৰ্চ (হি.স.) : অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং নগাঁওয়ের (অসম) কংগ্রেসি সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ। গতকাল মঙ্গলবার রাতে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন প্ৰদ্যুৎ। এর একদিন পর, আজ বুধবার দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, প্রদান বরুয়ার উপস্থিতিতে বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া তাঁকে পদ্মখচিত দলীয় গৈরিক বর্ণের উত্তরীয় ও টুপি পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে বরণ করেছেন।

প্ৰদ্যুৎ বরদলৈয়ের মতো সিনিয়র নেতার দল থেকে পদত্যাগ এবং বিজেপিতে যোগদানকে কংগ্রেসের জন্য একটি বড়সড় ধাক্কা বলে মনে করছে রাজনীতিক মহল। প্ৰদ্যুৎ বরদলৈয়ের বিদায়ে অসমে কংগ্রেস তাদের তিন সাংসদের মধ্যে একজনকে হারিয়েছে।

এদিকে গতকাল দল ছেড়েছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপ-সভাপতি নব ঠাকুরিয়াও। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বরা। ২২ ফেব্ৰুয়ারি তিনিও যোগদান করেছিলেন বিজেপিতে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে কংগ্রেস। ইতিমধ্যে ১৮-জনের বেশি নেতা কংগ্রেস ত্যাগের ফলে নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক তৎপরতা ও কৌশলগত সমীকরণ দ্রুত বদলাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande