বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার উদ্দেশে ৫০টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার মোট ৫০টি বিমান পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর উদ্যোগে এই বিমানগুলি চালানো হবে। সূত্রের খবর, এর মধ্
বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার উদ্দেশে ৫০টি বিমান চালাবে ভারত


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার মোট ৫০টি বিমান পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর উদ্যোগে এই বিমানগুলি চালানো হবে।

সূত্রের খবর, এর মধ্যে ১৪টি নির্ধারিত উড়ান জেড্ডা এবং ১২টি উড়ান মাস্কাটের উদ্দেশে যাবে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ম্যাঙ্গালোর, কোঝিকোড়, কান্নুর, কোচি, লখনউ এবং তিরুঅনন্তপুরম-সহ দেশের একাধিক শহর থেকে এই বিমানগুলি পরিচালিত হবে। এছাড়া, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবের উদ্দেশে ২৪টি বিশেষ (নন-শিডিউলড) উড়ান চালানো হবে। বর্তমান পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যাতায়াতকারী যাত্রী এবং ভারতীয় নাগরিকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিমান সংস্থাগুলি যাত্রীদের সময়মতো বিমানবন্দরে পৌঁছনো এবং সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। আধিকারিকদের মতে, অতিরিক্ত এই উড়ান পরিষেবার ফলে পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের যাতায়াত আরও সহজ হবে। সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande