রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই, রাজ্যসভার বিদায়ী সাংসদদের বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই, রাজ্যসভার বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, কিছু সহকর্মী আবারও ফিরে আসার জন্য এখান থেকে বিদায় নিচ্ছেন, কেউ কেউ এ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই, রাজ্যসভার বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, কিছু সহকর্মী আবারও ফিরে আসার জন্য এখান থেকে বিদায় নিচ্ছেন, কেউ কেউ এখানকার অভিজ্ঞতা নিয়ে সমাজজীবনে অবদান রাখবেন। যারা চলে যাচ্ছেন, অথচ আর ফিরবেন না, আমি তাদের বলতে চাই রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি এমন একটি মুহূর্ত, যা প্রতি দুই বছর পর পর এই সদনে আমাদের আবেগঘন মুহূর্তে নিমজ্জিত করে। সদনে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, প্রতিটিই অর্থবহ। কিন্তু যখন এমন একটি মুহূর্ত আসে, তখন আমাদের সেই সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যাঁরা একটি বিশেষ উদ্দেশ্যে এগিয়ে চলেছেন।

রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সদনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং সেগুলিতে প্রত্যেক সদস্যই একটি অনন্য ভূমিকা পালন করেন। এই ধরনের মুহূর্তে দলীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এক সাধারণ শ্রদ্ধাবোধ তৈরি হয়। যে নেতারা তাঁদের মেয়াদ শেষে সদন ছেড়ে যাচ্ছেন, তাঁদের আমি বলতে চাই যে রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande