অর্থ ও ক্ষমতার জোরে রাজ্যসভায় ক্রস-ভোটিং অর্জন করেছে বিজেপি : সঞ্জয় রাউত
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও চাঞ্চল্যকর অভিযোগ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, অর্থ ও ক্ষমতার জোরে রাজ্যসভায় ক্রস-ভোটিং অর্জন করেছে বিজেপি। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত
সঞ্জয় রাউত


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও চাঞ্চল্যকর অভিযোগ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, অর্থ ও ক্ষমতার জোরে রাজ্যসভায় ক্রস-ভোটিং অর্জন করেছে বিজেপি। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, বিজেপি টাকা ও ক্ষমতার জোরে রাজ্যসভায় ক্রস-ভোটিং আদায় করেছে। সেটা হরিয়ানা, বিহার অথবা ওড়িশাই হোক না কেন। ওড়িশায় তারা কার জন্য ক্রস-ভোটিং করেছে? তারা কাকে নির্বাচিত করেছে? এমন একজনকে, যিনি কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন, যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল এবং আদালত তাকে শাস্তিও দিয়েছিল। বিজেপি ওড়িশায় এমন একজনের জন্যই ক্রস-ভোটিং করেছে। যে বিধায়করা ক্রস-ভোট দিয়েছেন, তাঁরা বিজেডি বা কংগ্রেসেরই হোন না কেন, তাঁদের প্রত্যেককে ৫০ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। দেশে এসব কী হচ্ছে?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande