অসম বিস নির্বাচন : বিজেপির প্ৰাৰ্থী তালিকা থেকে বাদ যে সকল বিধায়ক-মন্ত্ৰী
গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি আজ বৃহস্পতিবার যে ৮৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তা থেকে রাজ্যের বিদ্যমান বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে। মর্যাদা সম্পন্ন নিউ গুয়াহাটি কেন্দ্র থেকে প্রা
অসম বিস নির্বাচন : বিজেপির প্ৰাৰ্থী তালিকা থেকে বাদ যে সকল বিধায়ক-মন্ত্ৰী


গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি আজ বৃহস্পতিবার যে ৮৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তা থেকে রাজ্যের বিদ্যমান বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে।

মর্যাদা সম্পন্ন নিউ গুয়াহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি তথা সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন সরকারের ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যকে। তাঁর পরিবর্তে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দিপ্লুরঞ্জন শর্মাকে।

দিশপুর কেন্দ্রে এবার টিকিট পাচ্ছেন না বিধায়ক অতুল বরা। তাঁর পরিবর্তে দিশপুরে বিজেপি প্রার্থী করেছে বিজেপিতে গতকাল (বুধবার) দলে যোগদানকারী প্রদ্যুৎ বরদলৈকে।

এবার বিহপুরিয়া কেন্দ্রে প্রার্থী করা হয়নি বিধায়ক অমিয় কুমার ভূঞাকে। সেখানে বিজেপির প্রার্থী করা হয়েছে নতুন মুখ ভূপেনকুমার বরাকে। অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরাও সদ্য দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন।

বিশ্বনাথ আসনে টিকিট পাননি দুবারের বিধায়ক প্রমোদ বরঠাকুর। সেখানে প্রার্থী হচ্ছেন প্রাক্তন মন্ত্রী ও সাংসদ পল্লবলোচন দাস।

পালাশবাড়ি আসনে টিকিট পাননি হেমাঙ্গ ঠাকুরিয়া। সেখানে প্রার্থী হচ্ছেন হিমাংশু শেখর বৈশ্য।

তফশিলি জনজাতি সংরক্ষিত বোকাজান কেন্দ্রে টিকিট পাননি বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমল মমিন। ওই আসনে প্রার্থী হচ্ছেন সূর্য রংফার।

হাফলঙের বিধায়ক ও মন্ত্রী নন্দিতা গার্লোসাকে দেওয়া হচ্ছে না বিজেপি-টিকিট পাননি। সেখানে প্রার্থী হচ্ছেন নতুন মুখ তরুণী রূপালি লাংথাসা।

শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও এবার টিকিট পাননি। সেখানে বিজেপি-প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ ডা. রাজদীপ রায়।

হাজোর বিধায়ক শ্রীমতি সুমন হরিপ্রিয়াও টিকিট পাননি। উল্লেখ্য সীমানা পুনর্নির্ধারণের ফলে হাজো-শুয়ালকুচি কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত হয়েছে।

ডিফুর বিধায়ক বিদ্যাসিং ইংলেঙও টিকিট পাননি।

বিহালি কেন্দ্রে টিকিট পাননি উপনির্বাচনে জয়ী দিগন্ত ঘটোয়াল।

হোজাইয়ের বিধায়ক রামকৃষ্ণ ঘোষও টিকিট পাননি। হোজাইয়ে দল প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবকে।

বিধায়ক ফণীধর তালুকদারও প্রার্থী তালিকায় স্থান পাননি। উল্লেখ্য, তিনি ২০২১ সালে এআইইউডিএফ-এর প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে পরে বিজেপি-তে যোগ দেন।

হাওরাঘাটের বিধায়ক দরশিং রংফারও টিকিট পাননি। বৈঠালাংসে কেন্দ্রের রূপসিং তেরনও বঞ্চিত হয়েছেন। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম টিকিট পাননি। ধলাই কেন্দ্রে টিকিট পাননি নিহাররঞ্জন দাস। তিনি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande