শ্রীভূমিতে বৃহস্পতিবার মনোনয়ন জমা এক
শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিন আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে একজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এদিকে জেলার বাকি তিনটি বিধানসভা আসন ১২৩ উত্তর কর
শ্রীভূমিতে বৃহস্পতিবার মনোনয়ন জমা এক


শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিন আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে একজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

এদিকে জেলার বাকি তিনটি বিধানসভা আসন ১২৩ উত্তর করিমগঞ্জ, ১২৫ পাথারকান্দি এবং ১২৬ রামকৃষ্ণনগর (তফশিলি জাতি সংরক্ষিত) আসনে মনোনয় পত্র দাখিলের চতুর্থ দিন আজ বৃহস্পতিবার পর্যন্ত কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। এই চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী বা তাঁর প্রস্তাবক আগামী ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩-টা পর্যন্ত শ্রীভূমি জেলাশাসকের কার্যালয়ে ওই বিধানসভাগুলির রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande