
শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : ১২৫ পাথারকান্দি এবং ১২৬ রামকৃষ্ণনগর বিধানসভা আসনের সাধারণ পর্যবেক্ষক (জেনারেল অবজার্ভার) বিনোদ ভি আর (আইএএস) শ্রীভূমি জেলা সদরে এসে পৌঁছেছেন। তিনি শ্রীভূমির পুলিশ গেস্ট হাউসে অবস্থান করছেন। তাঁর স্থানীয় ফোন নম্বর হচ্ছে ৯১৮১৫১৫৮১৮।
জেনারেল অবজার্ভার বিনোদ ভি আরের প্রটোকল অফিসারের দায়িত্বে রয়েছেন এনএইচএম-এর ডিপিএম মোহম্মদ কে আলম। অবজার্ভারের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক জনগণ আগে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাৎ করতে পারবেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস