শান্তিরবাজারে সংঘর্ষ, গুজব রটনা থেকে বিরত থাকার আহ্বান পুলিশের
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ কিছু সংখ্যক লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শান্তিরবাজার থানা ও মনপাথর ফাঁড়ির পুলিশ।
পুলিশের টহলদারি

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দক্ষিণ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেন। বর্তমানে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার জানান, ঘটনায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। তিনি সকলকে গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কেউ যদি গুজব রটানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিরবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ

 rajesh pande