(আপডেট) পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাবে নামলো শেয়ার বাজার, পড়লো টাকার দরও
মুম্বই, ২ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন শেয়ার বাজারের লগ্নিকারীরা। যে কারণে সোমবার প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করেছেন তাঁরা। যার হাত ধরে সেনসেক্স নেমেছে ১০৪৮ পয়েন্ট। দিনের শেষে থেমেছে ৮০,২৩৮.৮৫ অঙ্কে। নিফ্টি ৩১২.৯৫ পয়েন্ট
শেয়ার বাজার


মুম্বই, ২ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন শেয়ার বাজারের লগ্নিকারীরা। যে কারণে সোমবার প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করেছেন তাঁরা। যার হাত ধরে সেনসেক্স নেমেছে ১০৪৮ পয়েন্ট। দিনের শেষে থেমেছে ৮০,২৩৮.৮৫ অঙ্কে। নিফ্টি ৩১২.৯৫ পয়েন্ট পড়ে নেমে এসেছে ২৪,৮৬৫.৭০-এ। সপ্তাহের শুরুতে ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দরও। প্রতি ডলারের দাম ৪২ পয়সা বেড়ে পৌঁছে গিয়েছে ৯১.৫০ টাকায়। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ৮০ ডলারের কাছে পৌঁছনো, ডলারের চাহিদা বৃদ্ধিই টেনে নামিয়েছে ভারতীয় মুদ্রাকে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। সোমবার বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হয়। গত সপ্তাহের শেষ ক্লোজিংয়ের থেকে প্রায় ৩.৩৪ শতাংশ বা ২,৭৪৩ পয়েন্ট লোয়ারে এদিন ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি ৫০-র ওপেনিং হয় ২ শতাংশের বেশি বা ৫০০ পয়েন্ট লোয়ারে। শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে এ দিন বাজারের ওপেনিং হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande