আগামী ৯ ও ১০ মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক
কলকাতা, ২ মার্চ (হি. স. ) : আগামী সপ্তাহে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর যে, আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ৯ ও ১০ মার্চ বসবে কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে ভোটের প্
আগামী ৯ ও ১০ মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক


কলকাতা, ২ মার্চ (হি. স. ) : আগামী সপ্তাহে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর যে, আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ৯ ও ১০ মার্চ বসবে কমিশনের ফুল বেঞ্চের বৈঠক।

প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে ভোটের প্রস্তুতি। তাই বঙ্গের নির্বাচনের নির্ঘণ্ট ১০ মার্চের পর২-৩ দিনের মধ্যেই ঘোষণা হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই সফরের সময়ে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এই বৈঠকে থাকবেন সিইও দফতরের আধিকারিকরা, প্রতিটি জেলার ডিইও, পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা, ডিজি, সিপি, পুলিশ সুপাররা ৷

আগেই জানানো হয়েছিল যে, রাজ্যের স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পালা শেষ হলেই বাংলায় আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জানা গিয়েছে যে, আগামী ৮ মার্চ রাতের মধ্যেই বাংলায় এসে পৌঁছবে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল।

প্রসঙ্গত, কমিশনের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসবেন ৬ মার্চ। তার পরেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande