জনসমুদ্ৰ বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বকে স্বাগত জানাতে সহস্রাধিক মানুষের ঢল
গুয়াহাটি, ২ মাৰ্চ (হি.স.) : বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’র তৃতীয় দিনও বিপুল জনসমাগম আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নতুন উদ্দীপনা যোগ করেছে। গত দুদিনের সব হিসাব চাপিয়ে আজ গহপুরেও মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মাকে স্বাগত জানা
হিমন্তবিশ্বের ‘জন আশীর্বাদ যাত্রা’ (চিত্র ১)


চিত্ৰ ২


চিত্ৰ ৩


চিত্ৰ ৪


চিত্ৰ ৫


চিত্ৰ ৬


চিত্ৰ ৭


চিত্ৰ ৮


গুয়াহাটি, ২ মাৰ্চ (হি.স.) : বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’র তৃতীয় দিনও বিপুল জনসমাগম আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নতুন উদ্দীপনা যোগ করেছে। গত দুদিনের সব হিসাব চাপিয়ে আজ গহপুরেও মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মাকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে নানা জায়গায়।

যাত্রাপথে সমর্থকেরা রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলেল অভ্যর্থনা জানানোর পাশাপাশি উচ্ছ্বাসধ্বনিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত-অভিনন্দন জানিয়েছেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করে হিমন্তবিশ্ব লিখেছেন, ‘সান্তা নই, কিন্তু আমার ভাগিনাদের জন্য সবসময় উপহার থাকে।’ স্নেহের সঙ্গে সাধারণ তরুণ-তরুণী, বালক-বালিকাদের ‘ভাগিনা’ ‘ভাগিনি’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্ৰী। তাঁরাও তাকে ‘মামা’ বলে সম্বোধন করেন।

গত দু-দিনের বিপুল সাড়া নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পেয়েছেন তিনি। তাঁর কথায়, ‘গতরাতে অনুষ্ঠান চলেছে রাত সাড়ে ১২টা পর্যন্ত, সর্বত্র মানুষের ভিড় ছিল। জনগণ আমাদের পূর্ণ আশীর্বাদ দিয়েছেন। গত পাঁচ বছরে আমরা যা করেছি, মানুষ তা স্বীকার করছেন। আশা করি এবারও তাঁরা আমাদের শক্তিশালী জনাদেশ দেবেন।’

মুখ্যমন্ত্ৰী জানান, ভূমির অধিকার প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেছেন। আগামী পাঁচ বছরে প্রায় পাঁচ লক্ষ বিঘা দখলকৃত জমি পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, জানান ড. শৰ্মা। পাশাপাশি স্পষ্ট তিনি করেছেন, জমির পাট্টা কেবলমাত্র খিলঞ্জিয়া বা আদিবাসী জনগণের হাতেই তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ঢেকিয়াজুলি বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার নেতৃত্বে বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু হয়েছে। দ্বিতীয় দিন জাগিরোড থেকে পুনরায় যাত্রা শুরু হয়। প্রথম পর্যায় ৯ মার্চ পর্যন্ত চলবে এবং প্রতিদিন এক লক্ষের বেশি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়েছে বিজেপি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande