
হাইলাকান্দি (অসম), ২ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট রঙের উৎসব হোলি উপলক্ষ্যে আগামী বুধবার স্থানীয় ছুটি ঘোষণা করেছেন।
ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের সব কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি বুধবার বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। এছাড়া বোর্ড, কাউন্সিল এবং ইউনিভার্সিটি পরিচালিত কোনও পরীক্ষা নির্ধারিত থাকলে তা যথারীতি বুধবার অনুষ্ঠিত হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস