কলকাতা বিমানবন্দরেও ১০ টি আন্তর্জাতিক উড়ান বাতিল
কলকাতা, ২ মার্চ (হি. স.) : ইরান ও ইজরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান পরিষেবাতে বিঘ্ন ঘটেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, উড়ান চলাচলের জন্য বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণেই আজকের ফ্লাইট বাতিল সংক্রান্ত বিস্ত
কলকাতা বিমানবন্দরেও ১০ টি আন্তর্জাতিক উড়ান বাতিল


কলকাতা, ২ মার্চ (হি. স.) : ইরান ও ইজরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান পরিষেবাতে বিঘ্ন ঘটেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, উড়ান চলাচলের জন্য বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণেই আজকের ফ্লাইট বাতিল সংক্রান্ত বিস্তারিত তথ্য (আগমন ও প্রস্থান) নিম্নরূপঃ

• এমিরেটস – ৪টি আগমন ও ৪টি প্রস্থান।

• কাতার এয়ারওয়েজ – ২টি আগমন ও ২টি প্রস্থান।

• ইতিয়াদ এয়ারওয়েজ – ২টি আগমন ও ২টি প্রস্থান।

• এয়ার আরবিয়া– ১টি আগমন ও ১টি প্রস্থান।

• ফ্লাই দুবাই – ১টি আগমন ও ১টি প্রস্থান। উল্লেখ্য, নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের তরফেও এই তথ্য জানানো হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা বিক্রম সিং এই খবর জানিয়েছেন। তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতেই সামান্য প্রভাব পড়ে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande