অসমে আইপিএস ও এপিএস অফিসার স্তরে রদবদল
গুয়াহাটি, ২ মাৰ্চ (হি.স.) : অসমে কয়েকজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং আসাম পুলিশ সাৰ্ভিস (এপিএস) অফিসারের রদবদল এবং বেশ কয়েকজন সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে বদলি করেছে রাজ্য সরকারের গৃহ দফতর। আজ ২ মাৰ্চ রাজ্যের গৃহ ও রাজনৈতিক
আসাম পুলিশ_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ২ মাৰ্চ (হি.স.) : অসমে কয়েকজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) এবং আসাম পুলিশ সাৰ্ভিস (এপিএস) অফিসারের রদবদল এবং বেশ কয়েকজন সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে বদলি করেছে রাজ্য সরকারের গৃহ দফতর।

আজ ২ মাৰ্চ রাজ্যের গৃহ ও রাজনৈতিক সচিবের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জনস্বার্থে অসমের বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ আধিকারিককে রদবদল করা হয়েছে। দিশপুরে অবস্থিত জনতা ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক আইপিএস এবং এপিএস আধিকারিককে তাৎক্ষণিকভাবে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

অসমের ফরেনসিক বিজ্ঞান দফতরের অধিকর্তা ড. রবীন কুমার, আইপিএস (আরআর-২০১৩)-কে দরং জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি হেমন্তকুমার দাস (এপিএস)-এর স্থলাভিষিক্ত হবেন।

বঙাইগাঁওয়ের এসএসপি মোহনলাল মিনা, আইপিএস (আরআর-২০১৬)-কে ড. রবীন কুমারের স্থলাভিষিক্ত করে ফরেনসিক বিজ্ঞান দফতরের অধিকৰ্তা পদে নিয়োগ করা হয়েছে।

গুয়াহাটির শ্রীমন্তপুরে অবস্থিত ভিঅ্যান্ডএসি-জির এসএসপি মিসেস পঙ্কজ যাদব, আইপিএস (আরআর-২০১৭)-কে বাজালি জেলার এসএসপি হিসেবে বদলি করা হয়েছে। তিনি সুমন চক্রবর্তী (এপিএস)-এর স্থলাভিষিক্ত হবেন।

কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাস, আইপিএস (আরআর-২০১৮)-কে বদলি করা হয়েছে নগাঁওয়ের এসএসপি পদে। তিনি স্বপ্ননীল ডেকা (এপিএস)-র স্থলাভিষিক্ত হচ্ছেন।

গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁও-এ এপিটিসি-র কমান্ড্যান্ট এবং অতিরিক্তভাবে ইআরএসএস (১১২) মিস সোমালিন শুভদর্শিনীকে দেড়গাঁওয়ে অবস্থিত লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ইআরএসএস (১১২)-এর অতিরিক্ত দায়িত্বে থাকবেন। তিনি পাপড়ি চেতিয়া (এপিএস)-র স্থলাভিষিক্ত হচ্ছেন।

এপিএস আধিকারিকদের মধ্যে হেমন্তকুমার দাসকে গুয়াহাটির শ্রীমন্তপুরে এসএসপি (ভিঅ্যান্ডএসি-জির) পদে নিয়োগ করা হয়েছে। স্বপ্ননীল ডেকাকে ধেমাজির এসএসপি, গুয়াহাটির বশিষ্ঠস্থিত ১ নম্বর এএফপিএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে সিংহরাম মিলি এবং এবং হিতেশচন্দ্র রায়কে দেড়গাঁওয়ের এপিটিসি-র কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া নুমাল মাহাত্ত (এপিএস)-কে বঙাইগাঁওয়ের এসএসপি, সঞ্জীবকুমার শইকিয়াকে কাছাড়ের এসএসপি, টাবুরাম পেগুকে গুয়াহাটির ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব) এবং মৃণাল ডেকাকে দক্ষিণ শালমারার এসএসপি হিসেবে নিয়োগ করা হয়েছে।

সুমন চক্রবর্তীকে তামুলপুরের এসএসপি, বলিন দেউরিকে গুয়াহাটির ডেপুটি কমিশনার অব পুলিশ (পশ্চিম), শুভাশিস বরুয়াকে কামরূপের এসএসপি এবং পাপড়ি চেতিয়াকে শিবসাগরের এসএসপি হিসেবে নিয়োগ করা হয়েছে।

সমস্ত আধিকারিককে আগামী ৫ মার্চ, ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছেন গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande