শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ২০ মার্চ (হি.স.): বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ
আবহাওয়া


কলকাতা, ২০ মার্চ (হি.স.): বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলতে পারে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের গতি হতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও। আপাতত একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতাতেও বৃষ্টি হবে। তবে এখানে ভারী বৃষ্টি বা প্রবল ঝড়ের সম্ভাবনা এখনই নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে।

শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়ায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোনও কোনও অংশে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande