জন্মবার্ষিকীতে মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২২ মার্চ (হি.স.): জন্মবার্ষিকীতে বীর স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, বীর স্বাধীনতা সংগ্রামী, শহিদ মাস্টারদা সূর্য সেনের জন্মদ
জন্মবার্ষিকীতে মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২২ মার্চ (হি.স.): জন্মবার্ষিকীতে বীর স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, বীর স্বাধীনতা সংগ্রামী, শহিদ মাস্টারদা সূর্য সেনের জন্মদিবসে তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। দেশমাতৃকার সেবায় তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে। বাংলা ছাড়া এ দেশ স্বাধীন হতো না।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার মাস্টারদা সূর্য সেনের ১৩৩-তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ১৮৯৪ সালে এই দিনে তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রামের অন্তর্গত নোয়াপাড়ায় তাঁর জন্ম হয়। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে বিপ্লবী মতাদর্শে দীক্ষিত মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। এরপর ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে। কারাগারে নির্মম অত্যাচারের পর ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মাস্টারদার ফাঁসি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande