অসম বিস নির্বাচন : ২৪ মাৰ্চ থেকে রোড-শোর মাধ্যমে প্রচারের সূচনা বিজেপির
গুয়াহাটি, ২২ মাৰ্চ (হি.স.) : আগামীকাল ২৩ মাৰ্চ মনোনয়ন পেশের শেষ দিন। তার পরের দিন ২৪ মার্চ থেকে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবে। ভবানীপুর-সরভোগ বিধানসভা এলাকায় ৪০ কিলোমিটার
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ২২ মাৰ্চ (হি.স.) : আগামীকাল ২৩ মাৰ্চ মনোনয়ন পেশের শেষ দিন। তার পরের দিন ২৪ মার্চ থেকে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবে। ভবানীপুর-সরভোগ বিধানসভা এলাকায় ৪০ কিলোমিটার দীর্ঘ রোড-শোর মাধ্যমে শুরু হবে প্রচারাভিযান, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

শনিবার এক অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ড. শর্মা বলেন, এনডিএ জোটের লক্ষ্য ২৪ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করা। ২৬ মার্চ থেকে নিয়মিত চলবে নির্বাচনী সমাবেশ। তিনি আরও বলেন, ২৪ মার্চ ভবানীপুর-সরভোগ বিধানসভা এলাকায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ একটি রোডশো আয়োজন করা হবে।

চামরিয়া আসনে প্রার্থী সম্পর্কে বিভ্রান্তির অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভুলবশত এই আসনটি বিজেপি এবং শরিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর দুই প্রার্থীর নাম বরাদ্দ হয়ে গিয়েছিল। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চামরিয়ায় বিজেপির কোনও প্রার্থী থাকবে না, দলীয় প্রার্থী দলগাঁও থেকে নির্বাচনে লড়বেন। মুখ্যমন্ত্রীর এই এই বক্তব্য আসন বণ্টনে পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অসমে বিধানসভার মোট ১২৬টি আসনের জন্য ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ৪ মে। রাজ্যে এই নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার আশা করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande