ফাঁসিদেওয়ায় তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ
শিলিগুড়ি, ২২ মার্চ (হি.স.): তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন দলের কর্মী ও সমর্থকদের একাংশ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে বিধাননগরের ডাঙ্গপাড়ায় পথ অবরোধ করেন তৃণমূলের কিছু কর্মী ও সমর্থক| পাশা
ফাঁসিদেওয়ায় তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ


শিলিগুড়ি, ২২ মার্চ (হি.স.): তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন দলের কর্মী ও সমর্থকদের একাংশ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে বিধাননগরের ডাঙ্গপাড়ায় পথ অবরোধ করেন তৃণমূলের কিছু কর্মী ও সমর্থক| পাশাপাশি চা শ্রমিকদের একাংশও এই বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ করায় সামিল হন। এ বার এই আসনে রিনা টোপ্পো এক্কাকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে পছন্দ নয় তৃণমূলের এই কর্মী ও সমর্থক এবং চা বাগানের শ্রমিকদের| তাঁরা রোমা রেশমি এক্কাকে প্রার্থী করার দাবিতে এ দিন পথ অবরোধ করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande