ভোটের প্রচার ও জনসংযোগ যাদবপুরের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর
কলকাতা, ২২ মার্চ (হি.স.): যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকাশ। সময় বেশি নেই, রবিবার থে
ভোটের প্রচারে নামে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য


কলকাতা, ২২ মার্চ (হি.স.): যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকাশ। সময় বেশি নেই, রবিবার থেকে বিধানসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন এই সিপিআই (এম) প্রার্থী।

নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করেন বিকাশ। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। দেওয়াল লিখনও শুরু হয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande