
মুর্শিদাবাদ, ২২ মার্চ (হি.স.): হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। রবিবার দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন তার মধ্যে ১৫৩ জনের নাম ঘোষণা হল। আগামী ২৫ মার্চ বাকি আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হবে বলে জানানো হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার আগামী ২৮ মার্চ প্রকাশিত হবে বলে হুমায়ুন জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ