ডায়মন্ডহারবারে রক্তদান শিবিরের আয়োজন
কলকাতা, ২২ মার্চ (হি. স. ) : লালবাটীর সাধনা মন্দির ক্লাব প্রাঙ্গণে রবিবার আয়োজিত হলো রক্তদান শিবির| বহু রক্তদাতা এতে এগিয়ে আসেন। এদিন এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক
ডায়মন্ডহারবারে রক্তদান শিবিরের আয়োজন


কলকাতা, ২২ মার্চ (হি. স. ) : লালবাটীর সাধনা মন্দির ক্লাব প্রাঙ্গণে রবিবার আয়োজিত হলো রক্তদান শিবির| বহু রক্তদাতা এতে এগিয়ে আসেন। এদিন এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডঃ মোশারফ হোসেন।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে এই ক্লাবের রক্তদান শিবিরের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ধারণা অনেকের। পুরুষদের পাশাপাশি মহিলারাও এদিন রক্তদান করেন। ক্লাবের সম্পাদক জানান, এ বছর আমাদের ২৮-তম রক্তদান শিবির। প্রতি বছর গরমের সময় রক্তের চাহিদা বাড়ে, তাই এই উদ্যোগ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande