কাঞ্চনপুরে টিটিএএডিসি নির্বাচন ঘিরে প্রশাসনের প্রস্তুতি, এখনও জমা পড়েনি মনোনয়ন
কাঞ্চনপুর (ত্রিপুরা), ২২ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুর ডাকবাংলোয় রবিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক
উত্তর ত্রিপুরা জেলা শাসকের সাংবাদিক সম্মেলন


কাঞ্চনপুর (ত্রিপুরা), ২২ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুর ডাকবাংলোয় রবিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন।

জেলা শাসক জানান, কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মোট ১০৩টি ভোটকেন্দ্রে প্রায় ৮৫ হাজার ৯০০ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ নির্ধারিত থাকলেও এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।

এদিন জেলা পুলিশ সুপার অভিনাশ রাই সাংবাদিকদের জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ বিশ্বাস, জম্পুই হিল ও দাশদা ব্লকের বিডিও, এসডিপিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande