আরজি কর হাসপাতালের লিফটে মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি সার্ভিস ডক্টরস ফোরামের
কলকাতা, ২২ মার্চ (হি. স.) : আরজি কর হাসপাতালের লিফটে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হলো সার্ভিস ডক্টরস ফোরামের তরফে। পাশাপাশি, উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে এই সংগঠন। সংগঠনের সম্প
আরজি কর হাসপাতালের লিফটে মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি সার্ভিস ডক্টরস ফোরামের


কলকাতা, ২২ মার্চ (হি. স.) : আরজি কর হাসপাতালের লিফটে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হলো সার্ভিস ডক্টরস ফোরামের তরফে। পাশাপাশি, উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে এই সংগঠন। সংগঠনের সম্পাদক ডা. বিপ্লব চন্দ রবিবার এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরে স্মারকলিপি ইতিমধ্যেই জমা পড়েছে।

তাতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ছেলের চিকিৎসা করাতে গিয়ে আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয় এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। শুক্রবার ভোরে এই ঘটনার পরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেদের একাংশ। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় লিফট পরিচালনার (অপারেটর) জন্য কেউ ছিলেন না। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে, মৃত ব্যক্তি পুত্রের চিকিৎসা করানোর জন্য আরজি কর হাসপাতালে গিয়েছিলেন। চার বছরের পুত্র এবং স্ত্রীকে নিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের পাঁচতলায় যাচ্ছিলেন তিনি। স্ত্রী-পুত্র বেরিয়ে এলেও কোনও কারণে লিফটের ভিতর আটকে পড়েন ওই ব্যক্তি। তীব্র ঝাঁকুনির পর লিফট উপরে না উঠে বেসমেন্টে নেমে আসে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে লিফট খুলে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande