ধর্মনগর উপনির্বাচনে পরিবর্তনের হাওয়া, দাবি সিপিআই(এম)-এর
ধর্মনগর (ত্রিপুরা), ২২ মার্চ (হি.স.) : আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে রবিবার দুপুরে ধর্মনগর শহরে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন
সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী


ধর্মনগর (ত্রিপুরা), ২২ মার্চ (হি.স.) : আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে রবিবার দুপুরে ধর্মনগর শহরে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআই(এম)-এর মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

সাংবাদিকদ সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যে উঠে আসে, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, “মানুষ আজ পরিবর্তনের সন্ধানে। এই উপনির্বাচনে সাধারণ ভোটাররা তাঁদের মত প্রকাশের সুযোগ পাবেন এবং আমরা আশা করি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন হবে।” পাশাপাশি তিনি দলীয় কর্মীদের আরও সংগঠিতভাবে মাঠে নামার আহ্বান জানান এবং জনসংযোগ বাড়ানোর উপর জোর দেন।

সিপিআই(এম)-এর প্রার্থী অমিতাভ দত্তও তাঁর বক্তব্যে এলাকায় প্রচারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তিনি পরিবর্তনের স্পষ্ট বার্তা পাচ্ছেন। উন্নয়নের বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবং বিকল্প নেতৃত্বের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

অমিতাভ দত্ত বলেন, “মানুষের প্রত্যাশা অনেক। আমরা সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande